ঝিনাইদহে মহাসড়কে চাঁদাবাজি, আটক ২

ঝিনাইদহের ডাকবাংলা বাজারে চাল বোঝাই ট্রাকে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় পালিয়ে গেছে আরও দুইজন।

শনিবার রাতে আটকের পর রোববার সকালে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। এ খবর জানিয়েছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম।

আটক দুইজন হলেন- সদর উপজেলার বাথপুকুরিয়া গ্রামের মনুর ছেলে জাহাঙ্গীর আলম ও বাটিকাডাঙ্গা গ্রামের চান্দু মিয়ার ছেলে তারা মিয়া।

সুপার মো. হাসানুজ্জামান জানান, সদর উপজেলার ডাকবাংলা বাজারের মিল থেকে চাল বোঝাই করে ভোলায় যাচ্ছিলেন ট্রাক চালক মো. শহীদ উদ্দিন। তৃমহনী এলাকায় ওই ট্রাক থামিয়ে চাঁদা দাবি করে চারজন। বিষয়টি ফোনে ট্রাকটির মালিক পুলিশ সুপারকে অবহিত করেন। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে হাতেনাতে দুইজনকে আটক করে। এসময় পালিয়ে যায় অপর দুইজন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই সদর থানায় দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট ট্রাকের চালক বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পলাতক অপর দুই আসামী হলো সদর উপজেলার নারয়ণকান্দি গ্রামের দেলশাদের ছেলে নওশাদ কলু ও নারায়ণপুর গ্রামের রবমীরের ছেলে মখলেচুর রহমান। আসামীরা সকলেই ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ।

সড়ক-মহাসড়কে চাঁদবাজির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।

উল্লেখ্য, গত ২৪ জুন ঝিনাইদহের মহেশপুরে ট্রাকে চাঁদাবাজির সময় ৪ জনকে হাতে নাতে আটক করে পুলিশ। আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026