© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা উপসর্গে কুমিল্লা মেডিকেলে ছয়জনের মৃত্যু

শেয়ার করুন:
করোনা উপসর্গে কুমিল্লা মেডিকেলে ছয়জনের মৃত্যু
own-reporter-cumilla
০৪:৩০ পিএম | ২৮ জুন, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। ওই ছয় জন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। ওই ছয় জন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রাহেলা বেগম (৭০), লালমাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তফা (৬০), চৌদ্দগ্রাম উপজেলার নাসিমা (৫৬) ও ফরিদ উদ্দিন (৭০), দেবিদ্বার উপজেলার মোসলেম (৭২) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোতাহার হোসেন (৪৮)।

ডা. মুক্তা রানী ভূঁইয়া জানান, করোনা উপসর্গে হাসপাতালের আইসোলেশনে তিন জন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই জন এবং করোনা ওয়ার্ডে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন