© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার করোনায় মারা গেলেন সাবেক এমপি শাহজাহান

শেয়ার করুন:
এবার করোনায় মারা গেলেন সাবেক এমপি শাহজাহান
own-reporter
০৫:১৭ পিএম | ২৮ জুন, ২০২০

এবার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এমপি অ্যাডভোকেট শাহজাহান তালুকদার। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রোববার সকাল ১০টার দিকে মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট শাহজাহান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের অ্যাডভোকেট শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন