© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় বগুড়ায় ব্যবসায়ীর মৃত্যু

শেয়ার করুন:
করোনায় বগুড়ায় ব্যবসায়ীর মৃত্যু
own-reporter-bogura
০৬:৪৭ পিএম | ২৮ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় রবিউল ইসলাম (৫৪) নামে এক চাতাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় রবিউল ইসলাম (৫৪) নামে এক চাতাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান।

মৃত রবিউল ইসলাম জেলার দুপচাঁচিয়া উপজেলার মাঝিহট্ট এলাকার বাসিন্দা ছিলেন।

রবিউল ইসলামের মেয়ের জামাই আতিকুর রহমান জানান, তার শ্বশুর ডায়াবেটিসের রোগী ছিলেন। কিছুদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে গত ১৭ জুন তার করোনা পরীক্ষা করা হয়। পরদিন তার করোনা পজিটিভ ফল আসে। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ২১ জুন তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, করোনায় আক্রান্ত হয়ে রবিউল ইসলাম গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন