করোনা: সিলেটে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আ.লীগ নেতার মৃত্যু
রোববার ভোর ৫টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রায় এক মাস আগে গ্রামে একটি বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে হামলায় মাথায় আঘাত পান বদরুল হক (৬৬)। গুরুতর আহত অবস্থায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
রোববার ভোর ৫টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বদরুল হক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিসর চৌধুরী জানান, রোববার বেলা দুইটায় স্বাস্থ্যবিধি মেনে বদরুল হকের দাফন সম্পন্ন হয়েছে।
টাইমস/এইচইউ