© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জের সাবেক দুইবারের এমপি ইয়াহিয়া খানের মৃত্যু

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সাবেক দুইবারের এমপি ইয়াহিয়া খানের মৃত্যু
district-correspondent
০২:১৬ পিএম | ২৯ জুন, ২০২০

না ফেরার দেশে চলে গেছেন সিরাজগঞ্জ-৬ আসনের দুই বারের সাবেক এমপি

না ফেরার দেশে চলে গেছেন সিরাজগঞ্জ-৬ আসনের দুই বারের সাবেক এমপি কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস। রোববার রাত ১১টায় ঢাকার কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ইয়াহিয়া খানের ছোটভাই জিয়াউদ্দিন ইয়াহিয়া খান জানান, চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেছেন ইয়াহিয়া খান।

এদিকে, কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন