করোনায় নোয়াখালীতে প্রাণ গেল এএসআইয়ের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীতে পুলিশের এক এএসআইয়ের মৃত্যু হয়েছে। তার নাম মো. ওমর ফারুক (৩৫)। রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বেগমগঞ্জের বাড়ি থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর-রশিদ চৌধুরী করোনায় এএসআই ফারুকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার তিনি বলেন, ওমর ফারুক হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তাকে এর মধ্যে ঢাকার সদরঘাট নৌ-পুলিশে বদলি করা হয়। তিনি ২১ জুন বদলি সূত্রে সেখান থেকে ছাড়পত্র নিয়ে যোগদানের ছুটি কাটাতে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার শ্বশুরবাড়িতে যান। সেখানে তিনি অসুস্থ হন। ২৪ জুন তিনি বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন। পরের দিন জানা যায়, তিনি করোনা পজিটিভ।

ওসি আরও বলেন, ২৭ জুন ওমর ফারুক শ্বশুরবাড়ি থেকে বেগমগঞ্জে তার নিজের বাড়িতে যান। রোববার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের পক্ষ থেকে তাকে বিষয়টি জানানো হয়। তাকে ঢাকায় পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পথেই তিনি মারা যান।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া পর্যন্ত এএসআই ফারুকের শরীরে তেমন কোনো উপসর্গ ছিল না। রোববার রাতে তাকে বিষয়টি জানানো হলে তিনি তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026