© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: বগুড়ায় আক্রান্ত বেড়ে ২৭৮২

শেয়ার করুন:
করোনা: বগুড়ায় আক্রান্ত বেড়ে ২৭৮২
own-reporter-bogura
০৫:০১ পিএম | ২৯ জুন, ২০২০

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২২ নারী ও চার শিশুসহ আরও ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ হয়েছেন দুই হাজার ৭৮২ জন। সুস্থ হয়েছেন ৪৪৩ জন এবং মারা গেছেন ৪৮ জন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২২ নারী ও চার শিশুসহ আরও ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ হয়েছেন দুই হাজার ৭৮২ জন। সুস্থ হয়েছেন ৪৪৩ জন এবং মারা গেছেন ৪৮ জন।

সোমবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জন পজিটিভ হন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ১৩৭ জনের মধ্যে ৫৪ জনের করোনা ধরা পড়ে। ২৪ ঘণ্টায় বগুড়ার দুটি ল্যাবের রিপোর্টে চিকিৎসকসহ বিভিন্ন পেশার মোট ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৫ জন, গাবতলীতে ছয়জন, শাজাহানপুরে তিনজন, শিবগঞ্জে তিনজন ও দুপচাঁচিয়ায় দুজন।

জেলায় আক্রান্তদের মধ্যে সদরে এক হাজার ৯৪১ জন, গাবতলীতে ১৪৬, শাজাহানপুরে ১৪২, শেরপুরে ১১১, কাহালুতে ৭৪, শিবগঞ্জে ৭২, সারিয়াকান্দিতে ৭১, ধুনটে ৫৯, দুপচাঁচিয়ায় ৫৬, সোনাতলায় ৫৪, নন্দীগ্রামে ২৮ জন এবং আদমদীঘিতে ২৮ জন রয়েছেন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, রোববার ৪৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে জেলায় মোট ১৭ হাজার ৭১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পিসিআর ল্যাব থেকে ফল পাওয়া গেছে ১৫ হাজার ২২১ জনের।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন