© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘুরতে গিয়ে লাশ হল এক বন্ধু, অপরজন মৃত্যুশয্যায়

শেয়ার করুন:
ঘুরতে গিয়ে লাশ হল এক বন্ধু, অপরজন মৃত্যুশয্যায়

নিহত ইমন

own-reporter-chattogram
০৭:৫৫ পিএম | ২৯ জুন, ২০২০

দুই বন্ধু শাহরিয়ার মোহাম্মদ ইমন (১৮) ও নাফিজ উদ্দীন শাহীন (১৮) মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ইমন মারা যায়। অপর বন্ধু শাহীন গুরুতর অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রামের মীরসরাই উপজেলার রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার বিশুমিয়া সংযোগ সড়কের পশ্চিম মলিয়াইশ বানাতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন পশ্চিম মলিয়াইশ গ্রামের সারেং বাড়ির সাবেক ইউপি সদস্য শাহ্ আলমের একমাত্র পুত্র। আহত অপর বন্ধু নাফিজ উদ্দীন শাহীন আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের জানান, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন