© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার নোয়াখালীতে ঘুমন্ত ১৩ জেলেকে নিয়ে ডুবল নৌকা

শেয়ার করুন:
এবার নোয়াখালীতে ঘুমন্ত ১৩ জেলেকে নিয়ে ডুবল নৌকা

ফাইল ফটো

district-correspondent
১২:৩৬ পিএম | ৩০ জুন, ২০২০

এবার নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুপ দ্বীপ এলাকায় ঘুমন্ত ১৩ জেলেকে নিয়ে মাছ ধরার নৌকা ডুবে গেছে। এঘটনায় বেচন

এবার নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুপ দ্বীপ এলাকায় ঘুমন্ত ১৩ জেলেকে নিয়ে মাছ ধরার নৌকা ডুবে গেছে। এঘটনায় বেচন (২৩) নামে এক জেলের মৃত্যু হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে তিনটা থেকে ৪টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ক্যাডার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলে বেচনের (২৩) লাশ উপজেলার আমতলী বাজার সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়। তিনি জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে। এছাড়া নিখোঁজ জেলে মো. সোহাগ (১৩) জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আব্দুর জাবেরের ছেলে।

হাতিয়া থানার ওসি মো.আবুল খায়ের বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ। গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছ ধরার নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সকল জেলে ঘুমে ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন