© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, করোনায় প্রাণ গেল ৬৪ জনের

শেয়ার করুন:
সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, করোনায় প্রাণ গেল ৬৪ জনের

ফাইল ছবি

central-desk
০২:৫৭ পিএম | ৩০ জুন, ২০২০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়াল ১ হাজার ৮৪৭ জন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়াল ১ হাজার ৮৪৭ জন।

মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা আরও জানান, এছাড়া নতুন করে ৩ হাজার ৬৮২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ হাজার ৮৪৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৯ হাজার ৬২৪ জন।

টাইমস/এসএন

মন্তব্য করুন