করোনা: চট্টগ্রামে একদিনে রেকর্ড ৪৪৫ জন শনাক্ত

চট্টগ্রামে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৪৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৪৭২ জনে।

সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারের মোট সাতটি ল্যাবে ১৫৯৪টি নমুনা পরীক্ষায় এ ফল আসে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

নতুন শনাক্ত ৪৪৫ জনের মধ্যে নগরীর বাসিন্দা ৩২৪ জন এবং বিভিন্ন উপজেলার মোট ১২১ জন।

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সবচেয়ে বেশি ৪৭৭টি নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। যাদের মধ্যে ১০৭ জন নগরীর এবং ১৪ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২১৬টি। এদের মধ্যে পজিটিভ আসে ৩১ জনের, যাতে নগরীর বাসিন্দা ১৮ জন ও উপজেলার ১৩ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ২৩৩টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর ২৪ জন এবং বিভিন্ন উপজেলার ৫৯ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে নগরীর সাতজন ও বিভিন্ন উপজেলার ১৭ জন।

নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৫১টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২ জন নগরীর এবং ২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি শেভরন হাসপাতালে ২৮০টি নমুনা পরীক্ষা করে ১৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩৩ জন নগরীর এবং আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ইম্পেরিয়াল হাসপাতালে ১২৭টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২৩ জনের। যার মধ্যে ২০ জন নগরীর এবং তিনজন উপজেলার বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন, জেলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৫৯ জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত সুস্থ হলেন ১০২৪ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026