© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে করোনায় প্রাণ গেল ব্যবসায়ীর

শেয়ার করুন:
রাজশাহীতে করোনায় প্রাণ গেল ব্যবসায়ীর
own-reporter-rajshahi
০৫:১৪ পিএম | ৩০ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীতে আসাদুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আসাদুল ইসলাম রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি সাহেব বাজারে দোকান চালানোর পাশাপাশি ঠিকাদারির ব্যবসাও করতেন।

আসাদুলের ছেলে আশরাফুল ইসলাম বলেন, বাবা করোনা পজিটিভ ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসে মারা যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে আসাদুলের লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন