© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে রেড জোনে করোনায় একজনের মৃত্যু

শেয়ার করুন:
গাজীপুরে রেড জোনে করোনায় একজনের মৃত্যু
district-correspondent
০৭:১৮ পিএম | ৩০ জুন, ২০২০

রেড জোন ঘোষিত গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে করোনাভাইরাসে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের নাম নুরুল ইসলাম (৫৮)। তিনি ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের বাসিন্দা। তিনি বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

ছাদেকুর রহমান আকন্দ বলেন, ‘রেড জোন’ ঘোষিত কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দার কোভিডের উপসর্গ থাকায় ২৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। ২৫ জুন জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। এরপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। রেড জোনে কোভিড রোগীর মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা।

এর আগে একই গ্রামের আরেক বাসিন্দা (৮০) কোভিডে আক্রান্ত হয়ে ২৭ জুন মারা যান। কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন