© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে বড় ভাইকে পিঠিয়ে হত্যা করল ছোট ভাই

শেয়ার করুন:
যশোরে বড় ভাইকে পিঠিয়ে হত্যা করল ছোট ভাই
district-correspondent
০৮:১৬ পিএম | ৩০ জুন, ২০২০

যশোরের কেশবপুর উপজেলায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দোরমুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

যশোরের কেশবপুর উপজেলায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দোরমুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কাওছার আলী মোড়ল (৫৫)। তিনি ওই গ্রামের মৃত তালেব উল্লাহ মোড়লের ছেলে। আর অভিযুক্ত ছোট ভাইয়ের নাম মোকছেদ আলী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বসতভিটা নিয়ে কাওছার আলীর সঙ্গে ছোট ভাই মোকছেদ আলীর বিরোধ চলছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে মোকছেদ আলী বাড়ি নির্মাণের কাজ করতে গেলে বাধা দেন বড় ভাই কাওছার আলী। কথা কাটাকাটির একপর্যায়ে মোকছেদ আলীর বাঁশের আঘাতে কাওছার আলী আহত হন। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই মোকছেদ আলী পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ওসি জসিমউদ্দীন জানান, এ ঘটনা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মোকছেদ আলীর স্ত্রীকে আটক করেছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন