© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার মাটির নিচে থেকে সরকারি ওষুধ উদ্ধার

শেয়ার করুন:
এবার মাটির নিচে থেকে সরকারি ওষুধ উদ্ধার
central-desk
০৯:২৭ এএম | ০১ জুলাই, ২০২০

লালমনিরহাটে এবার মাটির নিচ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্টোরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী সারাফাত আলীর বাড়ির পেছন থেকে এই ওষুধ উদ্ধার করা হয়। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম এই তথ্য জানান।

পুলিশ জানায়, গেল ২৫ জুন বিকালে শহরের পুরানবাজার এলাকায় টাউন ফার্মেসিতে অভিযান চালিয়ে পুলিশ অর্ধ লক্ষাধিক টাকার পাচার হওয়া সরকারি ওষুধ জব্দ করে। গ্রেপ্তার করা হয় ফার্মেসির মালিক সারাফাত আলীকে। তার দেয়া তথ্যমতে, পুলিশ সারাফাত আলীর বাড়ির পেছনে গর্ত খুঁড়ে এসব ওষুধ জব্দ করে। বর্তমানে ফার্মেসির মালিক সারাফাত আলী জেলা কারাগারে আছেন।

এর আগে ২৩ জুন দুপুরে শহরের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ গ্রেপ্তার করে পুলিশ।

তাদের দেয়া তথ্যে পুলিশ শহরের টাউন ফার্মেসিতে অভিযান চালায়। সরকারি ওষুধ পাচার ও কালো বাজারে বিক্রির ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন স্বাস্থ্য বিভাগের লোক বলে পুলিশ জানিয়েছে।

তাদের গ্রেপ্তারে করতে সরকারি প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি মাহফুজ আলম।

টাইমস/জিএস

মন্তব্য করুন