ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই
০২:৩৩ পিএম | ০১ জুলাই, ২০২০
বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। লতিফুর রহমান স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান জানিয়েছেন, লতিফুর রহমান অসুস্থ ছিলেন। দীর্ঘ দিন ধরে গ্রামের বাড়িতে চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। বুধবার বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
টাইমস/এইচইউ