© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে বিলে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বিলে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ
own-reporter-narayanganj
০৩:২৪ পিএম | ০১ জুলাই, ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কোর্টপাড়া এলাকায় লাশটি পাওয়া যায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কোর্টপাড়া এলাকায় লাশটি পাওয়া যায়।

নিহতের নাম রাজু মিয়া (২১)। সে উপজেলার ইছাখালী এলাকার রুস্তম আলীর ছেলে। বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ভাড়া ও লাইটিংয়ের ব্যবসা করতেন তিনি।

জানান গেছে, গত ২৯ জুন সন্ধ্যায় উপজেলার ইছাখালী এলাকার বাসা থেকে দুই বন্ধুর সঙ্গে বের হয় রাজু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা বিলে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে এক বন্ধুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন