© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাহেদ জাতীয় প্রতারক, বলেই চড়-থাপ্পড় (ভিডিও)

শেয়ার করুন:
সাহেদ জাতীয় প্রতারক, বলেই চড়-থাপ্পড় (ভিডিও)
own-reporter
০২:০৯ পিএম | ১৫ জুলাই, ২০২০

করোনা টেস্টের ভুয়া সনদ দিয়ে প্রতারণা করার মামলার প্রধান আসামি ও রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের ওপর যেন গণমানুষের ক্ষোভ। বুধবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

করোনা টেস্টের ভুয়া সনদ দিয়ে প্রতারণা করার মামলার প্রধান আসামি ও রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের ওপর যেন গণমানুষের ক্ষোভ। বুধবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে র‌্যাব গ্রেপ্তার করেছে। এসময় স্থানীয়রা সাহেদকে জাতীয় প্রতারক আখ্যা দিয়ে চড়-থাপ্পড় মারেন। পরে র‌্যাব স্থানীয়দের শান্ত করে।

বোরকা পরে ছদ্মবেশ ধারণ করে পলায়নের চেষ্টা করছিলেন সাহেদ। কিন্তু গ্রেপ্তারের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস ও ট্রলের আনন্দে মেতে উঠে অধিকাংশ মানুষ। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সাহেদের বিরুদ্ধে। কেউ কেউ বলেছেন, সাহেদের নেপথ্য শক্তির আঁধার খুজে বের করতে হবে।

কিন্তু সব ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাহেদকে পেটানোর একটি ভিডিও। গ্রেপ্তারের পরে সাতক্ষীরার স্থানীয় কতিপয় কিশোর ক্ষুব্ধ হয়ে সাহেদকে লাঠি দিয়ে কয়েকটা আঘাত করে। পরে পুলিশ ও র‌্যাব ওই কিশোরদের সরিয়ে দেয়।

ভিডিওতে দেখা যায়, এক কিশোর লাঠি দিয়ে সাহেদকে আঘাত করছে। অপর একজন বলছে, এ তো জাতীয় প্রতারক। সবাই মিলে একে মারা উচিত।

 

টাইমস/এসএন

 

 

মন্তব্য করুন