ছেলেদের নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বৃদ্ধ বাবা

বাড়ি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূদের আসামি করে থানায় মামলা করা হলেও গত ১০দিনেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো মামলা করায় বাবার ওপর বেড়েছে নির্যাতনের মাত্রা। নির্যাতনের ভয়ে বৃদ্ধ বাবা এখন পলাতক।

গাজীপুর নগরীর কামারজুরী এলাকায় এ ঘটনা ঘটেছে। বৃদ্ধ জহিরুল হক বিভিন্ন জায়গায় বিচার চেয়েও বিচার পাননি। পরে উপায়ন্তর না পেয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন ছেলেদের ভয়ে।

জহিরুল হক বলেন, বাড়ির জমি লিখে না দেয়ায় দুই ছেলে একরামুল হক সেলিম ও আনোয়ার হোসেনসহ পুত্রবধূরা আমার ওপর অনেকদিন ধরে নির্যাচন চালিয়ে আসছে। লোকলজ্জার কথা চিন্তা করে এসব কথা কাউকে বলিনি। কিন্তু গত কয়েকদিন ধরে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় আমি থানায় তাদের নামে মামলা করি।

এতে তারা আমার ওপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে। তারা আমাকে হত্যার হুমকিও দিয়েছে। তাই প্রাণের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। মেয়ের বাড়িতে আপাতত আশ্রয় নিয়েছি।

এঘটনায় বৃদ্ধ জহিরুলের মেয়ে বলেন, ভাই-ভাবীদের অত্যাচার সহ্য করতে না পেরে বাবা আমার বাসায় আশ্রয় নিয়েছেন। বাবা নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এটা সহ্য করা যায় না।

এদিকে জীবনের শেষ বেলায় এসে নিজের সন্তানদের হাতে নির্যাতনের স্বীকার জহিরুল হকের নিরাপত্তা দাবি করেছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, সম্পত্তির জন্য নিজের বাবাকে কোনো ভালো সন্তান মারধর করতে পারেনা। আইনের আওতায় এনে দোষীদের বিচার করা উচিত।

এব্যাপারে ওসি ইসমাইল হোসেন বলেন, ছেলেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিয়েছেন জহিরুল হক। মামলাও নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে চাকরি করতেন জহিরুল হক। ২০০৮ সালে তিনি অবসরে যান। পরে সঞ্চয় করা অর্থ দিয়ে গাজীপুরে পাঁচ কাঠা জায়গা কিনে বাড়ি করেন তিনি। ওই বাড়ি লিখে নিতেই ছেলেরা তার ওপর নির্যাতন শুরু করে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026