স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়, সবার: নতুন ডিজি

স্বাস্থ্যখাতের দুর্নীতির দায় শুধু সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি আরও বলেছেন, মহামারীর এই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আরও বলেন, ব্যক্তিগতভাবে আমরা যদি সৎ না হই তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির জন্য সরকারকে একক ভাবে দোষ দেয়া ঠিক নয়, বরং আমি মনে করি দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে অভিযোগের আঙুল তুলি সেটা হবে বোকামি।

খুরশীদ আলম বলেন, স্বাস্থ্যখাতে এখন যে অবস্থা, এই মহামারির মধ্যে যে সমস্যাগুলো সামনে আসছে, তা মোকাবেলা করাই এখন বড় চ্যালেঞ্জ। তারপরও আমরা সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।

প্রধানমন্ত্রীর দেয়া নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মানের জায়গায় বসিয়েছেন, আমি তার মান রাখতে চাই। সবাই দোয়া করবেন। এই করোনা মহামারিতে সবাইকে ইতিবাচকভাবে সরকারের পাশে দাঁড়ানো উচিত।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম নিয়োগ পান। এর আগে ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026