নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ড্রেজার চালক নিহত

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মুছা মিয়া (৫৫)। শনিবার সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকার আনন্দ রেস্তোরাঁর সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান।

নিহত মুছা মিয়া মুন্সিগঞ্জের হোগলা গ্রামের আবুল সরকারের ছেলে। তিনি সিলেটে ড্রেজার চালক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট থেকে মুন্সিগঞ্জে নিজের বাড়িতে যাচ্ছিলেন মুছা মিয়া। সকালে নারায়ণগঞ্জে এসে গাড়ি থেকে নামেন তিনি। ওই সময় তিন ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে টাকা, মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে দেখে ছিনতাইকারীরা মুছা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026