© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ এক ডজন মামলার আসামি নিহত

শেয়ার করুন:
বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ এক ডজন মামলার আসামি নিহত

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০৫:৩৪ পিএম | ২৫ জুলাই, ২০২০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শের আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার সরল ইউনিয়নের সরল সরল ব্রিজের কাছে এ গোলাগুলি ঘটনা ঘটে। নিহত শের আলী ওই এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শের আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার সরল ইউনিয়নের সরল ব্রিজের কাছে এ গোলাগুলি ঘটনা ঘটে। নিহত শের আলী ওই এলাকার বাসিন্দা।

র‌্যাবের দাবি, শের আলীর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা আছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান বলেন, ভোররাতে সরল ব্রিজের কাছে একদল জলদস্যু ডাকাতির জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল- এমন খবর পেয়ে র‌্যাবের টহল দল ওই এলাকায় যায়। এসময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। দুই পক্ষের গুলি বিনিময়ের পর জলদস্যুরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ শের আলীর লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, ১৩টি গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন