© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় ট্রাক-লেগুনা সংঘর্ষ, ভাই-বোনসহ প্রাণ গেল চারজনের

শেয়ার করুন:
কুমিল্লায় ট্রাক-লেগুনা সংঘর্ষ, ভাই-বোনসহ প্রাণ গেল চারজনের
own-reporter-cumilla
০৩:৩২ পিএম | ২৬ জুলাই, ২০২০

কুমিল্লার বুড়িচংয় উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এতে ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার হরিণ ধরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এতে ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার হরিণ ধরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পীর যাত্রাপুর ভূঁইয়া বাড়ির নবীনেওয়াজ ভূঁইয়ার ছেলে প্রবাসী বিল্লাল হোসেন ভূঁইয়া (৩৫), তার বোন লিপা আক্তার (৪০), লেগুনার চালক আমির হোসেন (১৮) ও তার সহযোগী (হেলপার) মো. সাজিদ। আমির উপজেলার রামপুর এলাকার বাসিন্দা। সাজিদের বাড়ি মুরাদনগর উপজেলার ছালীয়াকান্দি গ্রামে।

মোল্লা মোহাম্মদ শাহিন জানান, সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে কুমিল্লা শহর অভিমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যান। এতে আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন