© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ‘নিখোঁজ’

শেয়ার করুন:
ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ‘নিখোঁজ’

রেদওয়ান ফরহাদ

district-correspondent
০৪:৩৪ পিএম | ২৬ জুলাই, ২০২০

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের হদিস মিলছে না। নিখোঁজ ওই ছাত্রের নাম রেদওয়ান ফরহাদ। শুক্রবার তাকে গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এর আগের দিন তার বড় ভাইকে স্থানীয় বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। রেদওয়ান ফরহাদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র।

ফরহাদের মা মোমতাজ বেগম জানান, শুক্রবার সকাল দশটার দিকে কালারমার ছড়া ইউনিয়নের ইউনুশখালীতে তার ছেলে ঢাকা থেকে বাড়িতে আসেন। বিকেল চারটার দিকে ছোট অস্ত্র নিয়ে আট জনের একটি দল তাদের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলেকে নিয়ে যায়। ফরহাদের পরিবার আরও জানায়, আগের দিন বিকালে কয়েকজন ব্যক্তি ডিবি পরিচয়ে তার বড় ভাই রাশেদ খান মেননকে স্থানীয় বাজার থেকে তুলে নিয়ে যায়।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছেলেকে ধরে নেয়ার পর তার বাবা-মা ‘ডিবি সদস্যদের’ অনুসরণ করেছেন এবং দেখেছিলেন ফরহাদকে একটি পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তারা আর তার কোন হদিস জানেন না।।

পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তারা মহেশখালী থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তা নেয়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, তিনি এ জাতীয় কোনও ঘটনার বিষয়ে অবগত নন এবং কেউই তার কাছে কোনও অভিযোগ করেননি বলেও উল্লেখ করেন।

এদিকে ঢাবি ছাত্র নিখোঁজের ঘটনায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, আমরা উদ্বিগ্ন যে অতীতে অনেক লোক ডিবি বা সাদা পোশাকে তুলে নেয়ার পরে নিখোঁজ হয়ে যায়।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন