বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সংগীতা ভৌমিক সম্পা। রোববার সকালে পৌরসদরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সংগীতা ভৌমিক পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের শ্যামল ভৌমিকের মেয়ে এবং বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের সেরাপুর গ্রামের বিকাশ বিশ্বাসের স্ত্রী।

তবে নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তার শ্বশুরবাড়ির লোকজন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত তিন বছর আগে সম্পার সঙ্গে বিকাশ বিশ্বাসের আদালতের মাধ্যমে বিয়ে হয়। তবে সে বিয়ে তখন মেনে নেয়নি সম্পার শ্বশুরবাড়ির কেউ। এরপর নানা টানাপোড়েন শেষে সাত মাস আগে আনুষ্ঠানিকভাবে তাদের পুনঃবিবাহ হয়। শ্বশুরের চাকরির সুবাদে তারা বোয়ালমারী বাজারে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

সম্পার মা অনিতা রানী বসাক বলেন, বিয়ের পর থেকেই সম্পার উপর নানাভাবে অত্যাচার করে আসছে বিকাশের পরিবার। এমনকি তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

এ বিষয়ে সম্পার শ্বশুর বিমল বিশ্বাস বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধ ছিল না। তবে সপ্তাহ খানেক আগে পার্লারে ভ্রু প্লাগ করা নিয়ে সম্পাকে তার শাশুড়ি বকাঝকা করে। আত্মহত্যার আগে সম্পা বাবার বাড়ির লোকদের সঙ্গে কথা বলে। তারাও হয়তোবা বেশি কিছু বলেছে, আর এই অভিমানেই হয়তো সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সম্পার স্বামীকে থানায় আনা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026