করোনায় ৩০ জনের দাফন-কাফন করে নিজেই আক্রান্ত যুবলীগ নেতা ইয়াছিন

করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্ব প্রায় স্থবির। এই পরিস্থিতিতে একজনের সঙ্গে আরেকজনের সরাসরি যোগাযোগও প্রায় বন্ধ। ভাইরাসে আক্রান্ত হলে বা মারা গেলে নিজের স্বজনরাও কাছে আসছে না, দাফন-কাফনে অংশ নিচ্ছে না। এমন পরিস্থিতিতে সমাজের কিছু মহৎ হৃদয়ের অধিকারী মানুষজন তাদের দাফন-কাফনে এগিয়ে আসছেন।

তাদেরই একজন ইয়াছিন শরিফ মজুমদার (৩৫)। তার বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। তিনি পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ও বিআরডিবির অধীন পরশুরাম কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দেশে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে করোনায় কোনো ব্যক্তি মারা গেলে দাফন-কাফনে নেতৃত্ব দিয়ে আসছিলেন ইয়াছিন শরিফ। এজন্য তিনি উপজেলায় ১১ সদস্যের একটি দাফন-কাফন টিম গঠন করেন। তারপর থেকে উপজেলা প্রশাসনের সহায়তায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন দেয়া শুরু করে তার দল। ইতোমধ্যে তিনি ও তার দল প্রায় ৩০ জনকে দাফন করেছেন।

এবার তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার ফেসবুকে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানান ইয়াছিন।

তিনি জানান, সম্প্রতি জ্বর, সর্দি ও কাশি দেখা দেয় তার। পরে ২২ জুলাই তার নমুনা সংগ্রহ করে নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রোববার দুপুরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়াদের দাফন-কাফন ছাড়াও ইয়াছিন শরিফ নিজ উদ্যোগে চলতি মাসের মাঝামাঝি ‘হ্যালো অক্সিজেন’ নানে একটি সেবা কার্যক্রম শুরু করেছেন। এর মাধ্যমে তিনি অক্সিজেন সিলিন্ডার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় করোনা রোগীদের বাড়ি পাঠিয়ে থাকেন।

ইয়াছিন শরিফের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল খালেক মামুন।

তিনি জানান, উপজেলায় ইয়াছিন শরিফসহ এ পর্যন্ত ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুইজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন সাত-আটজন। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ জন।

ইয়াছিন শরিফের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার চাচা ও পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026