© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার মৃত্যু

শেয়ার করুন:
করোনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার মৃত্যু

এ কে এম আমানুল ইসলাম চৌধুরী

own-reporter
০৭:৪২ পিএম | ২৭ জুলাই, ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ কে এম আমানুল ইসলাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ কে এম আমানুল ইসলাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দুপুর ১টায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমানুল ইসলাম চৌধুরী ১৯৩৪ সালে বিক্রমপুরের শ্রীনগরের বাড়ৌইখালি গ্রামে বাবার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাবিদ-বুদ্ধিজীবী ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ছোট ভাই ছিলেন।

আমানুল ইসলাম চৌধুরী ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করেছেন।

আমানুল ইসলাম চৌধুরী ১৯৫২ সালে আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তড়িৎ প্রকৌশল বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। পাবলিক সার্ভিস কমিশনে প্রকৌশলী বিভাগে পরীক্ষা দিয়ে পুরো পাকিস্তানে প্রথম হন। কর্ম-জীবনে তিনি বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক, পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান, ডেসার চেয়ারম্যান ছিলেন। পরে অতিরিক্ত সচিব পদমর্যাদায় তিনি অবসর গ্রহণ করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন