© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে করোনায় দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিনের মৃত্যু

শেয়ার করুন:
ময়মনসিংহে করোনায় দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিনের মৃত্যু
own-reporter-mymensingh
০৮:০৯ পিএম | ২৭ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ‘জাহান’ পত্রিকার সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন ময়মনসিংহ প্রেসক্লাবে একাধিকবার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা দৈনিক জাহান এর প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক প্রয়াত কৃষিবিদ হাবিবুর রহমান শেখ এর সহধর্মিণী ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, অতিরিক্ত মাত্রায় ডায়াবেটিস, জ্বর, শ্বাসকষ্টসহ নানা সমস্যা নিয়ে গত এক সপ্তাহ আগে রেবেকা ইয়াসমিন হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা শেষে মহানগরীর ভাটিকাশর গোরস্তানে দাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।

তার মৃত্যুতে ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন