© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ!

শেয়ার করুন:
প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ!

প্রতীকী ছবি

district-correspondent
০৯:৪৪ পিএম | ২৭ জুলাই, ২০২০

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী ও তার প্রেমিক পুলিশের কাছে ঘটনা খুলে বললে পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজন এবং শিমুল মিয়াকে আটক করে।

মধ্যরাতে প্রেমিকের হাতধরে পালিয়েছিলেন স্কুলছাত্রী। পথেই তার সর্বনাশ করে দিয়েছে বখাটেরা। প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে। প্রেমিককে হাত-পা বেঁধে রেখে দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ পাঁচ অভিযুক্ত এবং প্রেমিক শিমুল মিয়াকে আটক করেছে। এ ঘটনায় অভিযুক্তরা হল- কাজীপাড়া নাওভাংগা গ্রামের এনামুল হক, রেজাউল ইসলাম, ধলু মিয়া, সুমন মিয়া ও সাদ্দাম ওরফে সুজন কাজী।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী ও তার প্রেমিক পুলিশের কাছে ঘটনা খুলে বললে পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজন এবং শিমুল মিয়াকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন