© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় মারা গেলেন পপুলার মেডিকেলের অধ্যক্ষ আবদুল্লাহ আল ফারুক

শেয়ার করুন:
করোনায় মারা গেলেন পপুলার মেডিকেলের অধ্যক্ষ আবদুল্লাহ আল ফারুক
own-reporter
০২:৫৭ পিএম | ২৮ জুলাই, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকালে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন।

ডা. আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ছিলেন।

চিকিৎসকদের সংগঠন এফডিএসআরের তথ্যমতে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ৮৫ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন।

টাইমস/এসএন

মন্তব্য করুন