© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সকালে মিলল নারীর লাশ

শেয়ার করুন:
ঝিনাইদহে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সকালে মিলল নারীর লাশ

নিহতের স্বজনদের আজাহারি

own-reporter-jhenaidah
০৮:৩৭ পিএম | ২৯ জুলাই, ২০২০

ঝিনাইদহে নিখোঁজের পর এক স্বামী পরিত্যক্তা নারী লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেক্সোনা খাতুন। বুধবার সকালে সদর উপজেলার পুড়াবেতাই গ্রামের মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। রেক্সোনা খাতুন ঝিনাইদহ সদরের ওই গ্রামের নুর ইসলামের মেয়ে।

ঝিনাইদহে নিখোঁজের পর এক স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেক্সোনা খাতুন। বুধবার সকালে সদর উপজেলার পুড়াবেতাই গ্রামের মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। রেক্সোনা খাতুন ঝিনাইদহ সদরের ওই গ্রামের নুর ইসলামের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা৭টার দিকে রেক্সোনা খাতুন বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। সকালে বাগানে রেক্সোনা খাতুন নামের ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, তবে কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

মন্তব্য করুন