© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

শেয়ার করুন:
কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতীকী ছবি

district-correspondent
০৩:২৫ পিএম | ৩০ জুলাই, ২০২০

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁছহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান।

নিহত এরশাদ মিয়া (৩০) ওই গ্রামের সোবান মিয়ার ছেলে। বাড়ির পাশে মনোহারি দোকানের ব্যবসা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এরশাদ মিয়া বাড়ির পাশে তার মনোহারী দোকানে যান। এ সময় দোকানের একটি ছিঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে পড়ে যান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী মদন উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন