প্রথম দফায় নিবন্ধন পাচ্ছে ৫০ অনলাইন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে প্রথম দফায় দেশের ৫০টি অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সুযোগ পাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান তথ্যমন্ত্রী।

অনেকগুলো অনলাইনের ব্যাপারে রিপোর্ট পেয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, আপাতত ৫০টি অনলাইনের ব্যাপারে পজিটিভ রিপোর্ট পেয়েছি। সেগুলো আজ রাতে ওয়েবসাইটে আপলোড হবে। তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে ঈদের পর রেজিস্ট্রেশন করতে পারবে। আরও অনেক অনলাইনের ব্যাপারে নেগেটিভ রিপোর্ট এসেছে, যাদের ব্যাপারে নেগেটিভ রিপোর্ট এসেছে তাদের জানিয়ে দেয়া হবে।

ঈদের আগে অনলাইনগুলোর রেজিস্ট্রেশনের ব্যাপারে ঘোষণা দেওয়ার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে অনলাইনগুলোর রেজিস্ট্রেশন দেয়া হবে। নিবন্ধন দেয়ার জন্য আমরা দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে সবগুলো অনলাইনের ব্যাপারে তদন্তের দায়িত্ব দিয়েছিলাম। তারা অনেকগুলো অনলাইনের ব্যাপারে রিপোর্ট দিয়েছে।

এটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রথম দফায় অনেকগুলো প্রতিষ্ঠিত অনলাইনের নাম ওয়েবসাইটে হয়তো দেখা যাবে না। তাদের ব্যাপারে রিপোর্ট নেগেটিভ তা নয়, যেহেতু তাদের ব্যাপারে আমরা এখনও রিপোর্ট পাইনি সেজন্য তাদের নামগুলো হয়তো আজকে আপলোড হবে না। রিপোর্ট এলে তারা সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন।

কারো নাম বাদ পড়লে হতাশ হওয়ার কোনো কারণ নেই জানিয়ে তিনি জানান, সাড়ে তিন হাজারের মধ্যে মাত্র ৫০টির আজকে নাম আপলোড হবে। আরো অনেকগুলো ধীরে ধীরে আপলোড হবে, এটি একটি চলমান প্রক্রিয়া। এগুলো করতে আমাদের কয়েক মাস সময় লাগবে।

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই রেজিস্ট্রেশনের কাজ চলছে উল্লেখ করে মন্ত্রী জানান, প্রায়ই দেখা যায় সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেক সময় ভুল সংবাদ পরিবেশিত হয়, অনেক সময় অসত্য সংবাদ পরিবেশিত হয়। একই সাথে বিভিন্ন সময়ে কিছু অনলাইন পোর্টাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব সন্ত্রাসী কাজে লিপ্ত হয়। অনেকের চরিত্র হনন এবং সাম্প্রদায়িক উসকানি দেয়ার কাজে লিপ্ত হয়। এ বিষয়গুলো মাথায় রেখেই তদন্ত করা হয়েছে। যারা এগুলো করেছেন তাদের ব্যাপারে সেই ধরনের রিপোর্টই এসেছে।

অবাধ তথ্যপ্রবাহের যুগে অনলাইনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জানিয়ে তিনি বলেন, মানুষের হাতে হাতে সংবাদ পরিবেশনে বিরাট ভূমিকা পালন করছে অনলাইনগুলো। এটি একটি বড় ইতিবাচক দিক।

অনলাইনগুলোর বাছাইয়ের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব, কোনো বিবেচনা, কোনো সুপারিশ কাজ করেনি বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026