© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় রাজশাহীতে হোমিও চিকিৎসকের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় রাজশাহীতে হোমিও চিকিৎসকের মৃত্যু
own-reporter-rajshahi
০৭:৪১ পিএম | ৩০ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম ধিরাজ কুমার রায় (৭২)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধিরাজ কুমার রায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকার বাসিন্দা। তিনি হোমিও চিকিৎসক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হোমিও চিকিৎসক ধিরাজ কুমার রায় করোনা পজিটিভ ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ সৎকারের জন্য স্বজনদের বলা হয়েছে।

এদিকে এ নিয়ে রাজশাহীতে করোনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৫ জন। এদের মধ্যে এক হাজার ২৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন