ময়মনসিংহে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার, ডিলার গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির জন্য গুদামে মজুত করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করেছে র‌্যাব। এসময় এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা টিসিবির পণ্যের মধ্যে রয়েছে ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল এবং ২১ হাজার ১৬২ লিটার তেল।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানায় ময়মনসিংহ র‌্যাব-১৪। এর আগে বুধবার রাতে উপজেলার ফুলবাড়িয়া বাজারের মেসার্স আজিজ অয়েল মিলস-এ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম উপজেলার ভালুকজান গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব-১৪ এর অধিনায়ক ইফতেখার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া বাজারের মেসার্স আজিজ অয়েল মিলস এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত টিসিবির ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল, ২১ হাজার ১৬২ লিটার সয়াবিন তৈল এবং একটি মোবাইলসহ ডিলার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানায়, দীর্ঘদিন ধরে নিয়মনীতি না মেনে নিত্যপ্রয়োজনীয় টিসিবির পণ্য বেশি মুনাফার আশায় গুদামে মজুত করে সে। পরে টিসিবির চিনি, ডাল ও সয়াবিন তৈল কালোবাজারে বেশি দামে বিক্রি করেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026