সেপ্টেম্বরে চালু হবে সোহেল তাজের 'ফিটনেস সেন্টার'

ঈদ-উল-আজহাকে সামনে রেখে সুখবর দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সামাজিক সচেতনতার অংশ হিসেবে এবার তিনি একটি ফিটনেস সেন্টার চালুর কথা জানিয়েছেন। আগামী সেপ্টেম্বর মাসে ধানমন্ডিতে চালু হবে “ইন্সপায়ার ফিটনেস সেন্টার" নামের এই প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সোহেল তাজ নিজেই। বাংলাদেশ টাইমস-এর পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, “পবিত্র ঈদের আগে আপনাদের সাথে খুব আনন্দের একটা খবর শেয়ার করতে চাই। আপনাদের সকলের দোয়ায় আমার বহু দিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। আমার নিজ শ্রম এবং প্রচেষ্টায় “ইন্সপায়ার ফিটনেস সেন্টার" এর কার্যক্রম শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে ইনশা'আল্লাহ।

আপনারা জানেন যে আমি বিশ্বাস করি, আমরা যে যেখানেই থাকিনা কেন সেই অবস্থান থেকেই সমাজ ও দেশের জন্য অবদান রাখা সম্ভব। সেই বিশ্বাস থেকেই আমি সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান "হটলাইন কমান্ডো" টিভি সিরিজ নির্মাণ করেছি। এই চিন্তার অংশ হিসেবেই এই ফিটনেস সেন্টার করার প্রয়াস। আমি মনে করি যে একটা সমাজের মূল যদি মানুষ হয়ে থাকে তাহলে সেই মানুষের সবচেয়ে মৌলিক প্রয়োজন হচ্ছে সুস্বাস্থ্য।

বর্তমানে এই কোভিড-১৯ আমাদেরকে এই অনিবার্য সত্যটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলছেন যে সঠিক জীবনধারা যেমন পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং তার পাশাপাশি শরীরকে সক্রিয় (ব্যায়াম ইত্যাদি) রাখলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করা সম্ভব এবং যার ফলে এই সকল সংক্রমণকে প্রতিহত করা সম্ভব। শুধু কোভিড-১৯ এ ক্ষেত্রেই না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে সকল মৃত্যুর প্রায় ৫৯% অসংক্রামক রোগে মারা যায় (বছরে প্রায় ৮৮৬০০০) এবং বেশির ভাগ ক্ষেত্রে তা প্রতিরোধ যোগ্য সঠিক জীবনধারা অবলম্বনের মাধ্যমে।

আমি আমার জীবনে এই উপদেশ গুলো দীর্ঘদিন ধরে প্রয়োগ করেছি এবং তার সুফলও পেয়েছি। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা যদি কারো উপকারে আসে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নিজেই এই ফিটনেস সেন্টার পরিচালনা করবো ও সকল ট্রেইনারদের নিজে প্রশিক্ষণ দেব এবং মেম্বারদেরকেও সহায়তা করবো। কোভিড-১৯ মহামারীকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যেমন UV লাইট সিস্টেম, এয়ার সার্কুলেশন সিস্টেম, জীবাণু মুক্ত পরিবেশ ইত্যাদি।

লোকেশন: ধানমন্ডি। আপনাদের সকলের দোয়া কামনা করছি যেন সুন্দর ভাবে এই যাত্রা শুরু করতে পারি।”

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026