© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিয়ন্ত্রণে ভাষানটেক বস্তির আগুন

শেয়ার করুন:
নিয়ন্ত্রণে ভাষানটেক বস্তির আগুন

ছবি সংগৃহীত

own-reporter
০৯:৩৬ পিএম | ৩০ জুলাই, ২০২০

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তিতে লাগা আগুন আগুন নিয়ন্ত্রণে এনেছে। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় ভাষানটেকের জামালটেক বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন। ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন