© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

শেয়ার করুন:
শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি
own-reporter
০৯:৪৭ এএম | ০১ আগস্ট, ২০২০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বার্তায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি ঈদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন মোদি। শুক্রবার ওই শুভেচ্ছা বার্তা পাঠানো হয় বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বার্তায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি ঈদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

শুক্রবার ওই শুভেচ্ছা বার্তা পাঠানো হয় বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

লিখিত শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঈদুল আজহা ভারতের বিভিন্ন এলাকাতেও উদযাপিত হয়। এটি মনে করিয়ে দেয় আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগের কথা। আমরা আশা করি এই উৎসব বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তির চেতনা ও আমাদের সংশ্লিষ্ট সমাজে সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটাবে।

বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী আরও লিখেছেন, কোভিড-১৯ মোকাবিলায় আপনার (শেখ হাসিনা) নেতৃত্বে বাংলাদেশের গৃহীত পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশ এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবে বলে আমি আত্মবিশ্বাসী। স্বাস্থ্য খাতের সামর্থ্য বৃদ্ধিসহ বাংলাদেশ সরকারের উদ্যোগে যেকোনও সহযোগিতা করতে ভারত প্রস্তুত।

মোদি আরও লিখেছেন, ঈদুল আজহার এই শুভ দিনে আমি আপনার ও আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি। শুভেচ্ছা বার্তায় ভারতের এই আশ্বাস সর্বোচ্চ বিবেচনার সঙ্গে গ্রহণ করার আহবান জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন