© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাড্ডায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

শেয়ার করুন:
বাড্ডায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
own-reporter
১২:০০ পিএম | ০১ আগস্ট, ২০২০

রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে রফিকুল ইসলাম ও জান্নাত নামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বাড্ডা সাতারকুল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে রফিকুল ইসলাম ও জান্নাত নামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বাড্ডা সাতারকুল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম একটি পোশাক কারখানায় কাজ করতেন। বাড্ডার সাতারকুল ‘রহমতউল্লাহ গার্মেন্টস’-এর পিছনে একটি বাসায় স্ত্রী জান্নাতকে নিয়ে ভাড়া থাকতেন রফিকুল।

রফিকুলের বাবা জালাল উদ্দিন জানান, গত দেড় বছর আগে জান্নাতের সঙ্গে রফিকুলের বিয়ে হয়। শুক্রবার রাতে রফিকুলের রুম থেকে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। পরে ঘরের দরজা ভেঙে দেখেন জান্নাত ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আর বিছানায় অচেতন অবস্থায় পড়ে ছিল।

এসময় তাৎক্ষণিকভাবে রফিকুলকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন