© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনাতংকে ব্রেইনস্ট্রোক, চিকিৎসা না পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

শেয়ার করুন:
করোনাতংকে ব্রেইনস্ট্রোক, চিকিৎসা না পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
district-correspondent
০১:০৫ পিএম | ০৫ আগস্ট, ২০২০

নভেল করোনাভাইরাসের আতংকে ব্রেইনস্ট্রোক করে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় আতংকের

নভেল করোনাভাইরাসের আতংকে ব্রেইনস্ট্রোক করে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় আতংকের মধ্যে ছিলেন মিঠুন বিশ্বাস নামে ওই ছাত্র। একপর্যায়ে টয়লেটে গেলে ব্রেইনস্ট্রোক করে সেখানে তিনি পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। তবে তাকে দীর্ঘক্ষণ চিকিৎসা দেয়া হয়নি বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

জানা গেছে, মিঠুন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ থানায়। মিঠুনের ভাই সুমন বিশ্বাস জানিয়েছেন, সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তিনি মারা যান।

সুমন বলেন, মিঠুনের প্রথমে জ্বর ছিল। একদিন হঠাৎ করোনা আতঙ্কে ব্রেন স্ট্রোক করে টয়লেটে পড়ে যায় সে। ১২ জুলাই তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরপর অবস্থার অবনতি দেখে ১৩ জুলাই সকালে যশোর মেডিকেল কলেজে ভর্তির জন্য নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তবে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দীর্ঘক্ষণ ভর্তি নেয়নি কর্তৃপক্ষ। এতে তার অবস্থা আরও খারাপ হয়। পরে ২২ ঘণ্টা পর তাকে ভর্তি নেয় এবং তখন আইসিইউ সাপোর্টও পায় সে। এরপর পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় মিঠুন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন