© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের গর্ব, ইডেনকন্যা পর্বতারোহী রেশমার স্বপ্নভঙ্গ

শেয়ার করুন:
বাংলাদেশের গর্ব, ইডেনকন্যা পর্বতারোহী রেশমার স্বপ্নভঙ্গ
own-reporter
০৪:৪২ পিএম | ০৭ আগস্ট, ২০২০

ইডেন মহিলা কলেজের ছাত্রী ছিলেন পর্বতারোহী রেশমা নাহার রত্না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেও তিনি সাইক্লিংয়ের মাধ্যমে ঘুরে বেরিয়েছেন। ভালো দৌড়বিদও ছিলেন তিনি। ২০১৯ সালের ২৪ আগস্ট ভারতের লাদাখে অবস্থিত স্টক কাঙরি পর্বত এবং ৩০ আগস্ট কাং ইয়াতসে-২ পর্বতে সফলভাবে আরোহণ করেন রত্না। দুটি পর্বতই ছয় হাজার মিটারের বেশি উচ্চতার। ২০১৬ সালে বাংলাদেশের পাহাড় কেওক্রাডংয়ের চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয় রেশমা রত্নার অভিযান। স্বপ্ন ছিল বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করে রাখার। স্বপ্নবাজ এ তরুণীর স্বপ্ন থেমে গেছে সড়ক দুর্ঘটনায়।


সাইক্লিং করার সময় রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে লেকরোড দিয়ে সাইক্লিং করার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বলেন, আমরা খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছি। তার পরিবারও এখানে এসেছে। শুনেছি একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়েছে।


উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের পাহাড় কেওক্রাডংয়ের চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয় রেশমা রত্নার অভিযান। ওই বছরই মৌলিক প্রশিক্ষণের জন্য ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশিতে অবস্থিত পর্বতারোহণ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিইনিয়ারিংয়ে যান তিনি। কিন্তু অ্যাডভ্যান্স বেজক্যাম্পে যাওয়ার পর তার পায়ে ফ্র্যাকচার হয়। দেশে ফেরার পর সুস্থ হতে লেগে যায় দীর্ঘদিন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে সফলভাবে পর্বতারোহণের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

 

টাইমস/জেকে/এসএন

মন্তব্য করুন