ফেইসবুকে স্ট্যাটাসের পর দুই বন্ধুর একসঙ্গে চিরবিদায়

আল মোহাইমিন সিয়াম ও সাজিউর রহমান সাজিদ বাল্যবন্ধু। সিয়ামের পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সাজিদের পড়াশোনা বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। তবে তিনি এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এই দুইজনের আর পড়াশোনা করা হবে না। একটি দুর্ঘটনায় একসঙ্গেই না ফেরার দেশে চলে গেছেন তারা। কদিন আগে সাজিদ ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ‘অতৃপ্ত চোখে বিদায় বলেছি’। ওই স্ট্যাটাস দেওয়ার তিন দিনের মাথায় সত্যি সত্যিই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন সাজিউর রহমান সাজিদ। তার চিরবিদায়ে সঙ্গী হয়েছেন শৈশবের সহপাঠী ও বন্ধু আল মোহাইমিন সিয়াম। শুক্রবার গাইবান্ধায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে মারা গেছেন এই দুই ছাত্র।

জানা গেছে, সাজিউর রহমান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেন। মোহাইমিন সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া শহরের উপশহর নিশিন্দারা এলাকার মৃত সিকান্দার আলী সরদারের ছেলে। আর সাজিদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফেসবুক স্ট্যাটাসে সাজিউর রহমান লেখেন, ‘ডুবে গেছে সে সূর্য/ যে আলোয় তোমায় চেয়েছি/ অতৃপ্ত চোখে বিদায় বলেছি।’ সেই স্ট্যাটাসের পর জীবন থেকেই বিদায় নিলেন সাজিদ ও তার বন্ধু সিয়াম।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলায় সিয়ামের নানাবাড়ি। সেই বাড়িতে তারা কয়েকজন বন্ধু মিলে বেড়াতে যান। বাড়ির পাশে নদীতে গোসল করতে নামেন তারা। প্রবল স্রোতে সিয়াম ও সাজিদ নিখোঁজ হন। অন্যরা তীরে উঠে আসেন। পরে ভাটি থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। সাজিদ ও সিয়াম দুজনই পড়তেন বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজে। এসএসসি পাসের পর দুজনই সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পাসের পর সিয়াম ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর সাজিদ দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই সব শেষ হয়ে গেছে সাজিদের।

 

টাইমস//জেকে

Share this news on:

সর্বশেষ

img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026