© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেজর সিনহা হত্যাকান্ড : স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেবেন এসআই লিয়াকত

শেয়ার করুন:
মেজর সিনহা হত্যাকান্ড : স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেবেন এসআই লিয়াকত
own-reporter
০১:০০ পিএম | ৩০ আগস্ট, ২০২০

টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা হত্যা মামলার অন্যতম আসামি বাহারছড়া পুলিশ ক্যাম্পের আইসি লিয়াকত আলী স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেবেন। এতে চাঞ্চল্যকর এ হত্যা মামলা নতুন দিকে মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, রোববার ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসআই লিয়াকত আলী আদালতে হাজির হয়েছেন।

এর আগে গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের মেরিন ড্রাইভে শামলা চেকপোস্টে মেজর (অব.) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যা করে পুলিশ।

ওই ঘটনায় নিহত মেজর সিনহার বোন আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- পুলিশের এসআই লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন