© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনহা হত্যা: জবানবন্দি শেষে কারাগারে পুলিশের মামলার তিন সাক্ষী

শেয়ার করুন:
সিনহা হত্যা: জবানবন্দি শেষে কারাগারে পুলিশের মামলার তিন সাক্ষী

ফাইল ছবি

own-reporter-cox-s-bazar
০৪:২৭ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২০

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহর খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এরপর ৩টা ৫ মিনিটে তাদেরকে প্রিজনভ্যানে করে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিন আসামি হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

এর আগে মঙ্গলবার এই তিনজনকে তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পেয়েছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের দায়ের করা হত্যা মামলায় নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীনসহ মোট আট আসামি এ পর্যন্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে জবানবন্দি দেন এই মামলার প্রধান আসামি পরিদর্শক লিয়াকত আলী, উপ-পরিদর্শক নন্দ দুলাল রক্ষিত, আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১৬ এর সহকারী উপ-পরিদর্শক শাহাজাহান, কনস্টেবল রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ী তল্লাশীকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় ওই তিনজনকে সাক্ষী করা হয়। তাদের গ্রেপ্তার করে সিনহার বোনের মামলায় আসামি দেখান মামলার তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন

মেজর সিনহা হত্যায় জড়িতদের বিচার হতেই হবে: সেনাপ্রধান

সিনহা হত্যা: পুলিশের তিন সাক্ষী ফের ৩ দিনের রিমান্ডে

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন