© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: দগ্ধদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: দগ্ধদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত

own-reporter
০২:৫৩ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশও করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে দেওয়া শোকবার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এতে আরও জানানো হয়েছে, শেখ হাসিনা এ বিষয়ে সর্বদা খোঁজ-খবর রাখছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হল। বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। যদিও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছিল এসি বিস্ফোরণ হয়েছিল।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ঘটনা তদন্তে ৩ কমিটি

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন