© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২৬

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২৬
own-reporter
০২:৩৩ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন।

রবিবার দুপুর পর্যন্ত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, যে ২৬ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২০ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফনও করা হয়েছে।

মারা যাওয়াদের মধ্যে রয়েছেন- জুলহাস উদ্দিন (৩০), শামীম হাসান (৪৫), মোহাম্মদ আলী মাস্টার (৫৫), মসজিদের ইমাম আব্দুস সোবহান (৬০), তার ছেলে আব্দুল মালেক, মিজান (৩৪), বাহারউদ্দিন (৫৫), রাসেল (৩৪), মো. নয়ন (২৭), কাঞ্চন হাওলাদার (৫৩), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুয়েল (৭), জয়নাল আবেদিন (৪০), নাদিম (৪৫), মাইনুদ্দিন (১২)।

আরও পড়ুন

মসজিদে বিস্ফোরণ: চলে গেলেন ইমামও, মৃত্যু বেড়ে ২৩

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন