© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রূপগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রীকে গণধর্ষণ

শেয়ার করুন:
রূপগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রীকে গণধর্ষণ
country-desk
০৭:২৭ পিএম | ২৬ জানুয়ারি, ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কয়েতপাড়া সাইতান গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাতিয়ান এলাকার বেপারীপাড়া মসজিদের ওয়াজ মাহফিল শুনতে শুক্রবার মায়ের সঙ্গে নানার বাড়ি আসে ওই ছাত্রী। রাতে বাড়ির সবাই ওয়াজ মাহফিল শুনতে গেলেও সে থেকে যায়।

এ সুযোগে ওই এলাকার লতিফ মিয়ার ছেলে মৃদুল মিয়া (২৩), গোলবক্স মিয়ার ছেলে সিয়াম হোসেন (২২) ও সোলায়মানের ছেলে নিজাম মিয়া (২৪) ওই ছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে বাড়ির পাশের নির্জন স্থানে ধর্ষণ করেন।

ভিকটিমের মা জানান, আমরা ওয়াজ মাহফিল শুনে বাড়িতে এসে মেয়েকে না পেয়ে আশপাশে খুঁজতে থাকি। পরে অচেতন অবস্থায় বাড়ির পাশের নির্জন জায়গা থেকে তাকে উদ্ধার করি।

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ওসি আব্দুল হক জানান, মৃদুল ও তার দুই বন্ধু বাসা থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। আমরা তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছি।

 

টাইমস/এমএএইচ/এক্স

মন্তব্য করুন