প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি নিয়ে সন্দেহের অবকাশ নেই: পররাষ্ট্রমন্ত্রী

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠি দিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, যারা এ বিষয়ে প্রশ্ন তুলছেন, তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত।

শনিবার রাজধানীর একটি হোটেলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের রূপকল্প ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে দেশে তিন থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। এ লক্ষ্যে অর্থনৈতিক কূটনীতি বাড়াতে নজর থাকবে তার।

এছাড়া দক্ষতা বাড়াতে বিশ্বব্যাংক ও বিভিন্ন দেশের সহযোগিতায় নানা প্রকল্প হাতে নেয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন বার্তার সত্যতা মেলেনি কিছু সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ায় বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নেগেটিভ চিন্তাধারা, এই মনমানসিকতা থেকে আমাদের উতরে আসতে হবে।

‘আসলে যারা বিতর্ক খুঁজে, তারা সেটি খুঁজে পায়। আমি বিষয়টিকে সোজাসাপ্টাই দেখতে পাচ্ছি, এতে কোনো ভুল নেই।’

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রীকে বলেছেন যে, একনাগাড়ে তিন-তিনবার দেশের লক্ষ কোটি মানুষ আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, আমি এজন্য আপনাকে সাদর অভিনন্দন জানাচ্ছি।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026