গ্যাস লাইনের উপরে মসজিদ নির্মাণ করায় বিস্ফোরণ: তিতাসের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদের বিভিন্ন পাশে তিতাসের গ্যাসলাইনে ৬টি ছিদ্রের সন্ধান মিলেছে। গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে স্থাপনা নির্মাণ করায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার।

দ্রুতই তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য অনুসন্ধান করে মসজিদের বাইরে পূর্বপাশের গলিতে রাস্তার নিচে গ্যাস পাইপ লাইনে ছয়টি লিকেজ পাওয়া যায়। পরে লিকেজগুলো বন্ধ করে মসজিদের ভেতরে পানি দিয়ে গ্যাস লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে পরীক্ষা করা হলে মসজিদের ভেতরে কোনো লিকেজ পাওয়া যায়নি।

তিনি দাবি করেন, মাটি খুঁড়ে দেখা গেছে- গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদটির বেশ কিছু স্থাপনা নির্মাণ করায় পাইপে লিকেজ সৃষ্টি হয়। সেই লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, মসজিদ নির্মাণের সময় মসজিদ, রাজউক, তিতাস, বিদ্যুৎসহ সংশ্লিষ্ট কোন অনুমোদন না নিয়ে নিজেদের ইচ্ছা মাফিক মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণের সময় মসজিদের সামনের অংশে খুড়ি পাইলিং করার সময় তিতাস গ্যাসের সরবরাহের মূল লাইন ক্ষতিগ্রস্থ করেছেন যা মাটি খুড়ে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে বিস্ফোরণে অর্ধশত মানুষ দগ্ধ হন। তাদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হলে মঙ্গলবার পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়।

এ ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত হয় বেশ কয়েকটি তদন্ত কমিটি। এর মধ্যে তিতাসের কমিটি মসজিদের তল দিয়ে কোনো গ্যাসে পাইপ গেছে কিনা এবং আশপাশে কোথাও গ্যাসের পাইপে লিকেজ আছে কিনা, সেটি খতিয়ে দেখছে। তিনদিন ধরে চলছে খোঁড়াখুঁড়ি।

আরও পড়ুন

মসজিদে বিস্ফোরণ, তিতাস গ্যাসকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২৮

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026